বকেয়া ভাড়া চাওয়ায় বাড়িওয়ালার মেয়েকে খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকায় বকেয়া বাড়ি ভাড়া চাওয়ার জেরে বাড়িওয়ালার মেয়েকে হত্যার (৬) অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরিয়ম আক্তার (৩৫) নামের এক ভাড়াটিয়া ও তার দুই সন্তানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ অক্টোবর) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে ওই এলাকায় ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলার সানসেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ এলাকার ফারুক মিয়ার মেয়ে মারিয়া আক্তার (৬)। তিনি স্থানীয় একটি মাদরাসার প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন।
জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে ফারুক মিয়ার বাড়ির তৃতীয় তলায় ব্রাহ্মণবাড়িয়ার মরিয়ম আক্তার এক ছেলে ও এক মেয়ে নিয়ে থাকার জন্য একটি ফ্ল্যাট ভাড়া নেন। দুমাসের বাড়ি ভাড়া বাবদ ১৩ হাজার টাকা বকেয়া হয়। বকেয়া টাকা নিয়ে সোমবার (১০ অক্টোবর) বিকেলে ফারুকের সঙ্গে মরিয়মের বাগবিতণ্ডা হয়।
এদিকে মঙ্গলবার বেলা ১১টা থেকে মারিয়াকে কোথাও খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। পরে একই দিন সন্ধ্যা ৬টার দিকে বাড়ির তৃতীয় তলার সানসেটের ওপর তার মরদেহ দেখতে পান বাবা-মা। এ সময় সংবাদ পেয়ে রাত ৮ টার দিকে মারিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাড়িওয়ালার পরিবারের অভিযোগে ভিত্তিতে মরিয়ম আক্তার ও তার দুই ছেলে-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে।
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু








